ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। বিগত তেরো বছরের পুরাতন কমিটি ভেঙে নতুন আহবায়ক কমিটি গঠন হয়- আহবায়ক মজিবুর রহমান কাজল
সদস্য শাহজাহান মিয়া, সদস্য সোহাগ
এই আহবায়ক কমিটি দীর্ঘ তিন মাসে কাজ করেন, অবশেষে সকল মসজিদে নোটিশ প্রদান করে লোক জরো করে আগামী ৩ বছরের জন্যে আগামীর জন্যে কমিটি জনাকীর্ণ পরিবেশে ঘোষণা করা হয়।
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে পুরানো কমিটি ভেঙে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।
সভাপতি এএনএম রেজাউল করিম রুমী ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দীর্ঘ তেরো বছরের কমিটি বিলুপ্ত করা হয়। সেই লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়-
আহবায়ক মজিবুর রহমান কাজল, সদস্য শাহজাহান মিয়া ও সদস্য সোহাগ
তাঁরা প্রতিটি মহল্লার মসজিদে লিখিত নোটিশ দিয়ে মুসল্লি জরো করে সাধারণ সভার কাজ শুরু করেন। আয়োজিত
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি গঠনের কাজ শুরু হয়।
সভায় বৈরাগীরচর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক নাদীম মাহমুদ সভাপতি হিসেবে মনোনীত করা হয়। অন্যদিকে, আলোকিত মানুষ গড়ার কারিগর আলোর ঝলক (সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল হক জাকির কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই ঈদগাহের উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবগঠিত এই কমিটিতে মোট ২১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা মাঠের রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম তদারকি করবেন। কমিটির কার্যক্রমকে সুচারুরূপে পরিচালনার জন্য এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য বিশিষ্ট ব্যক্তিগনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির সমন্বয়ে ঈদগাহের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক বিএনপির ওয়ার্ড সভাপতি শাহজাহান মিয়া, বিএনপির ওয়ার্ড সহসভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা মুন্সি, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী তোতা, বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন, হাজী মতি মিয়া, বিশিষ্ট কাঠব্যবসায়ী ছালাম মিয়া, ওয়ার্ড যুবদল সভাপতি শফিকুল ইসলাম পাভেল, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মিয়া, রাজমিস্ত্রী কন্টাক্টর সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল, হোসেন, তোফাজ্জল, নজরুল, আকাশ মিয়া, আলফাজ উদ্দিন, এনামুল,....
। এছাড়া আবু সুফিয়ান, আলহাজ্ব জেলহজ্ব ফকির এবং আনিসুর রহমান সহ অনেকেই আলোচনায় অংশ নেন। তাদের উপস্থিতিতে সভাটি বেশ গুরুত্ববহ হয়ে ওঠে এবং স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তি ইউসুফ আলী, আব্দুল লতিফ ও শাহ আলম। রমজান আলী, জাহাঙ্গীর ইসলাম, মুঞ্জু মিয়া এবং খোকন মিয়াসহ এলাকার আরও অনেক ধর্মপ্রাণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় দুই ইউনিয়নের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কমিটি গঠন প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, বৈরাগীরচরের এই বৃহত্তম ঈদগাহ মাঠটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। প্রতি বছর ঈদের জামাতে এখানে হাজারো মানুষের সমাগম ঘটে। আড়িয়াল খাঁ নদীর তীর ঘেসা হযরত মাওলানা আব্দুছ ছালাম সাহেবের স্মৃতিবিজড়িত ঈদগাহে সঠিক নেতৃত্বের মাধ্যমে মাঠের পবিত্রতা রক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। নবগঠিত কমিটি সেই প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে বলে সভায় জানানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
সব মন্তব্য
No Comments