উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ মে সোমবার বেলা ১১ টায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উজিরপুর উপজেলা ফারিয়ার সভাপতি আসাদুজ্জামান লিংকনের সভাপতিত্বে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মোঃ নাহিদ হাসান, আরিফ মাহমুদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ফারিয়া এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সবুর হোসেন, ইমরুল হোসেন, জালাল আকন, আবদুর রউফ, মোঃ রাসেল হোসেনসহ বিভিন্ন ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার ও মেডিকেলে প্রেজেন্টেটিভগন। এসময় বিক্ষুব্ধরা স্লোগান দেন আমরা কোনো দালাল নই, আমরা মোরা ঔষধ কোম্পানির ও প্রমোশন অফিসার এবং এদেশের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী। আমরা দালাল নই, আমাদের দালাল বলবেন না, আমাদের পেশায় আঘাত করবেন না। আমরা যদি ২-৩ দিন ঔষধ বন্টন না করি, তবে এদেশের মানুষদের মধ্যে যারা রোগী তারা খুব বিপদে পরে যাবে। তাই আমাদেরকে সম্মানের চোখে দেখুন। আমরা ডাক্তারদের সাথে দেখা করি শুধু ঔষধের গুণাগুন জানানোর জন্য।আমাদের সাথে ডাক্তার, রোগী,ওতপ্রোত ভাবে জড়িত।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments