সাভার সংবাদদাতা: ঢাকার সাভারে একটি মোবাইল ফোন কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ রায়হান হোসেন ( ৩৫) পিতা -মৃত ফরহাদ হোসেন,বর্তমান ঠিকানা কাজী মোকমাপাড়া সাভার, জেলা ঢাকা। বিবাদী মোঃ জুয়েল (৪৫) পিতা- শাহাব উদ্দিন,সাং - সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে, থানা - সাভার, ঢাকা (২) মোঃ জুয়েল তালুকদার (৩৮), পিতা- অজ্ঞাত,(৩) মোঃ সালাউদ্দিন (৫৫), পিতা-অজ্ঞাত, ঠিকানা - ঐ। বাদি উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে অভিযোগে বলেন, গত ২৫-১২- ২০২৫ তারিখে আমার বড় ভাই মোঃ রাশেদ (৩৭) এর কাছ থেকে উক্ত ১ নং বিবাদী জোরপূর্বক একটি স্মার্টফোন নিয়ে নেয়।যার মডেল Oppo A1k. উক্ত বিবাদীর কাছে আমরা মোবাইল দাবি করলে তারা বিভিন্ন তালবাহানা শুরু করে। পরবর্তীতে ২/১/২০২৫ তারিখে আনুমানিক রাত ৭.৩০ মিনিটের সময় ১ নং বিবাদীর কাছে মোবাইলটির বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে উক্ত বিবাদীগণের সাথে আরও ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাসা সাভার থানাধীন কাজী মোকমাপাড়া এসে জোরপূর্বক আমার বাসার ভিতরে ঢুকে আমাকে হত্যা করার উদ্দেশ্যে ১ নং বিবাদীর হুকুমে ২ নং বিবাদের কাছে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত করে।তখন আমার চিৎকার শুনে আমার আম্মু রাশিদা বেগম (৬০)এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করে। যে সময় ১ নং বিবাদীর হুকুমে বিবাদীগণ আমার বাসায় থাকা দুই ভরি স্বর্ণালংকার ও নগদ (৩০০০০০)-তিন লক্ষ টাকা নিয়ে যায়। এই বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করলে বিবাদীগণ আমাদেরকে হত্যার হুমকিধামকি প্রদান করে। বাদী আরো উল্লেখ করেন, বিবাদীগণ ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ করে থানায় অভিযোগ দায়ের করতে একটু বিলম্ব হয়। বাদী নিজে এবং পরিবারের আত্মীয়-স্বজনদের নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান। এই অভিযোগটির দায়িত্বে থাকা সাভার থানার এসআই কাদের শেখ কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ ব্যাপারে আমি তদন্ত স্যারের সাথে কথা বলেছি। এখনো বিবাদিপক্ষের সাথে কথা বলতে পারিনি। বিবাদীগণ বাদীর এখানে এসে ঝামেলা করেছিল। পরবর্তীতে জানলাম এরাও বিবাদীবনের ওখানে গিয়ে ঝামেলা করেছে। দুই পক্ষের সাথে কথা না বললে সঠিক বলতে পারছি না। মারামারি হয়েছে এটা সঠিক।আমি নিজেই দেখে এসেছি। উভয় পক্ষের সাথে কথা বলে সত্যতা যাচাই পূর্বক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments