স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার ৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন ৮ জন।
বিসিবি নির্বাচনে ক্যাটেগরি-১ থেকে ১০টি, ক্যাটেগরি-২ থেকে ১২টি এবং ক্যাটেগরি-৩ থেকে একটি পরিচালক পদ রয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক হবেন।
ক্যাটেগরি-১ এ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুটি করে এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একটি করে পরিচালক পদ রয়েছে। এর মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হবে শুধু খুলনা ও বরিশাল বিভাগে।
সোমবার চট্টগ্রাম বিভাগ থেকে ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও সাবেক জাতীয় অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী।
এই ক্যাটেগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন।
খুলনা বিভাগে দুটি পদের জন্য লড়বেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার মো. শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুছ সালাম। বরিশাল বিভাগে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী।
মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে। এখানে ১২টি পদের বিপরীতে লড়বেন ১৬ জন প্রার্থী। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে এই ক্যাটেগরিতে নির্বাচন করবেন। এই ক্যাটেগরিতে আরও আছেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মো. রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহীম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, সাকিব আহমেদ সালাম ও মেজর (অব.) ইমরোজ আহমেদ।
ক্যাটেগরি-৩ এ একমাত্র প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক হওয়া এই সংগঠক নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদে সভাপতি থাকাকালেও পরিচালক ছিলেন।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments