স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় প্রতারণা ও একাধিক যৌন সহিংসতার অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দনিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকজন ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রথমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরবর্তীতে তাদের আস্থাভাজন হয়ে বিভিন্ন কৌশলে নির্জন স্থানে ডেকে নিয়ে যেত। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে শারীরিক নির্যাতন, ভিডিও ধারণ এবং অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া, ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের ওপর পুনরায় চাপ প্রয়োগের অভিযোগও পাওয়া গেছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ আরও জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয় এবং গ্রেফতারের পর তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments