রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় এসএসসি ব্যাচ-১৮’র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় এসএসসি লায়ন-২০১৬ একাদশ প্যারা নাই চিল একাদশকে ট্রাইবেকারে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ শেষে প্রধান অতিথি বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বিশেষ অতিথি থানার ওসি মো. হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েসসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে প্রাইজমানি ও ট্রফি বিতরণ করেন। এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহিদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, শিক্ষক হায়দার আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব,উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা,তপু খান প্রমুখ। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments