শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান ইউএনও’র
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার (২৭ অক্টোবর ২০২৫) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান।
সভায় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভীর শোভন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে এলাকায় মাদক নির্মূল, কিশোর অপরাধ প্রতিরোধ, চুরি-ডাকাতি রোধ, সড়ক নিরাপত্তা, এবং আসন্ন উৎসবমুখর সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইউএনও মারুফ হাসান বলেন,উপজেলাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।”
অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন,
“অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। তবে অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়া সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ দায়িত্ব ও ক্ষেত্রের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভা শেষে ইউএনও সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসনের কার্যক্রম সফল করতে মাঠ পর্যায়ে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সংযোগ সড়কের ওপর নির্মিত সেতুটি বর্তমানে স্থানীয় জনগণের জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেল ...
স্টাফ রিপোর্টার: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বর্তমান প্রশাসকের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত তলবি সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলার নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন ক্রীড়াদ ...
সব মন্তব্য
No Comments