মোঃ সাইফুল্লাহ, সাভার প্রতিনিধি: সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলুল হক ফালান। জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে এসেছেন তিনি। বিএনপির রাজনীতি করার কারণে অনেক মামলা হামলার স্বীকার হয়েছেন। তবু, একটি দিনের জন্যেও বিএনপির রাজনীতি থেকে কেউ তাকে সরাতে পারেনি। সম্প্রতি তার সাথে বর্তমান রাজনীতি সহ নানান বিষয়ে কথা হয় এই প্রতিবেদকের। বিএনপি কেন জাতীয় নির্বাচন আগে চায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন আগে হলে দেশে একটা ধারাবাহিকতা ফিরে আসবে। নির্বাচিত সরকার ছাড়া দেশ বেশিদিন ভালোভাবে চলতে পারে না। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিএনপির কতিপয় নেতাকর্মীদের দ্বারা নানান অপকর্ম সংগঠিত হয়েছে।যা আমরা বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেছি। এব্যাপারে আপনার মন্তব্য কী? এই প্রশ্নের জবাবে ফজলুল হক ফালান বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। তাদের কঠিন থেকে কঠিনতর বিচার হওয়া উচিত। আমরা চাই সুস্থ নির্বাচন।কোন দূর্নীতিবাজ কিম্বা চাঁদাবাজ যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিছু কিছু লোক বিএনপির নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটতে চায়।আমি তারেক রহমানের কাছে অনুরোধ করতে চাই, এই সমস্ত লোককে বিএনপি থেকে বহিষ্কার করা হোক। আর আওয়ামী লীগের কেউ যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি জীবনে কোনদিন নৌকায় ভোট দিই নাই। সবসময় ধানের শীষে ভোট দিয়েছি। আমি চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জাতীয় নির্বাচন আগে হলে স্থানীয় সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কখনো হয়নি। আমরা চাই,যে ব্যক্তি বাপের সম্পত্তি বিক্রি করে নির্বাচন করতে পারবে এমন একটা এমপি চাই।যার সরকারী সম্পত্তির উপর কোন লোভ থাকবে না। সম্প্রতি সিলেটের সাদা পাথর বিক্রির সাথে বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীর নাম উঠে এসেছে।এই অপকর্মকারী নেতাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? এমন প্রশ্নের জবাবে তিনি উত্তরে বলেন, এদেরকে দল থেকে চিরতরে বহিস্কার করে কঠিন ও কঠোর বিচারের আওতায় আনতে হবে। জীবনে কোনদিন যেন তারা দলে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিএনপি অপরাজনীতি পছন্দ করে না। যারা পারিবারিকভাবে গরিব ছিল তারা হঠাৎ করে ৫ আগস্টের পরে কিভাবে কোটি কোটি টাকার মালিক হল,গাড়ি বাড়ি করল, এগুলোর রহস্য উদঘাটন করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আপনি আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চান কিনা? এমন কথার উত্তরে তিনি বলেন, না, আমি নির্বাচন করবো না। যতদিন বেঁচে থাকব বিএনপির আদর্শকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় থাকতে চাই।কোন নির্বাচনের আশা আমার নেই। তবে, আমি চাই,সৎ ও যোগ্য একজন ব্যক্তি যেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়। যাদের মুখে এক অন্তরে আরেক।তারা যেন নির্বাচিত হতে না পারে। জনগণ কে দেখে শুনে যোগ্য প্রার্থীকে সমর্থন ও ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নি ...
বিজয় রায় রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে চন্দনা রাণীর "মহলবাড়ি বেদ ও গীতা পাঠশালা”। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সরাকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল শ ...
সব মন্তব্য
No Comments