নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এলজিইডির অর্থায়নে সড়ক নির্মাণ কাজে ফসলি জমি থেকে গভীর গর্ত করে মাটি তুলে রাস্তার পাশে ভরাট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই শতাধিক কৃষক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। সংশ্লিষ্ট ঠিকাদার কৃষকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে রাস্তার পাশের ফসলি জমি থেকে গভীরভাবে মাটি কেটে তা সড়ক ভরাটের কাজে ব্যবহার করছেন।
এতে জমির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, এভাবে মাটি কাটার ফলে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে।
এলাকায় সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে ঠিকাদার কিংবা তার কোনো প্রতিনিধি পাওয়া যায়নি। এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আল-আমীন সরকার বলেন, “কাজের সিডিউলে রাস্তার পাশ থেকে মাটি কাটার কথা উল্লেখ রয়েছে। তবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন—এমন কোনো লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি। বিষয়টি খতিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে ফসলি জমি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে আজ ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠান ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
সব মন্তব্য
No Comments