উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৮ জন। গুরুতর ৬ জনসহ ৮ জনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মোঃ মশিউর রহমান বাবুল মোল্লা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয় পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মশিউর রহমান মোল্লার সাথে প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লার সাথে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিবাদমান সম্পত্তিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। ১১ ডিসেম্বর সকাল ৭ টায় সময় প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লা, বারেক মোল্লা, আঃহালীম মোল্লার নেতৃত্বে রাশেদ ও আব্দুল্লাহ সহ ছয়-সাতজনের একটি দল প্রতিপক্ষ মশিউর রহমানের মালিকানাধীন ইট নিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের কাজ শুরু করেন।
এ বিষয় মশিউর রহমান(৫৬) বাধা দিলে প্রতিপক্ষ হামলা চালায় এ সময় আরো গুরুতর আহত হন, কামরুন নাহার (৪৫),মতিউর রহমান (৪২) মাসুদা খানম (৫৩) খাদিজা বেগম (৪৫) পারভিন আক্তার (৪০)গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ সময় অপর পক্ষের আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহানা রহমান আনিকা (২২)।
এ বিষয়ে আব্দুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ ফারুক হোসেন জানান, এ বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments