বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ে সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণে উপাচার্যদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
ইউজিসিতে আজ (বৃহস্পতিবার) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় কমিশনের অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার ও শিক্ষা অডিট অধিদপ্তরের উপপরিচালক শাকিলা জামান বক্তব্য দেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম সরকারের এখন বড় মাথা ব্যাথার কারণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনিয়ম রোধে এবং অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে তিনি সংশ্লিষ্ট সকলকে আর্থিক বিষয়ে বিদ্যমান বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
সকল প্রকার সংকোচের উর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে আইনের যথাযথ ব্যাখ্যা তুলে ধরতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। কোন ব্যক্তি আর্থিক বিষয়ে ছাড় দিলে অপরাধের দায়ভার তাকে নিতে হবে বলেও তিনি জানান।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তদারকির দায়িত্বে থাকায় ইউজিসিকেও এর দায় নিতে হচ্ছে। সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর অফিস থেকেও অপ্রিয় কথাও শুনতে হচ্ছে। আর্থিক অনিয়ম রোধে ইউজিসি নিরীক্ষা কার্যক্রম আরও জোরদার করছে বলে তিনি জানান।
তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুনাম বজায় রাখা ও বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনায় অডিট সেলকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পাবলিক বিশ্ববদ্যিালয়ে আর্থিক অনিয়ম রোধ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। তিনি আর্থিক সংকট মোকাবেলায় সম্পদের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। অধ্যাপক আবু তাহের বৈশ্বিক সংকটের কারণে সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধনের জন্য সকলকে অনুরোধ করেন।
অনিয়মের পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয়ের অডিট সেলকে সম্পূর্ণ স্বাধীন ও কাজের উপযুক্ত পরিবেশ তৈরিতে উপাচার্যদের অনুরোধ করেছেন তিনি।
এছাড়া, হিসাবরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে পেশাদার হিসাব বিভাগের লোকবল দিয়ে নিরিক্ষা কাজ পরিচালনার পরামর্শ দিয়েছে ইউজিসি। নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক প্রদান, অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট বাস্তবায়ন, বিধি মোতাবেক আনুতোষিক প্রদান এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের সিনিয়ির সহকারী পরিচালক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় দেশের ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রধান এবং অডিট সেল/ অডিট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments