রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলাকায় বরিশাল ‘ল’ কলেজের পেছনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মিলন ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের সময় বরিশালে সংঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মামলায় মিলন ভূঁইয়াকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলাগুলোর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ওসি আল মামুন উল ইসলাম আরও বলেন, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য, আলামত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments