রাজশাহী অফিস : রাজশাহী-১(গোদাগাড়ী ও তানোর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী শরিফ উদ্দিনের বিরুদ্ধে। এর ফলে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি সশরীরে আদালতে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কামরুন নাহার স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি গতকাল সোমবার প্রার্থীকে দেওয়া হয়।
বুধবার ১৪ জানুয়ারি সকাল ১১টা ২০ মিনিটে ওই বিচারকের কার্যালয়ে প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
নোটিশ সূত্র মতে, রাজশাহী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন মন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সব অটোরিকশা ও সিএনজি চালকদের একটি করে চাদর, মাফলার ও ধানের শীষের ফ্ল্যাগ বিতরণ করেছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments