মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা–ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, এপিবিএন ও বিজিবি কর্মকর্তারা এবং সদস্যবৃন্দ।
ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, আইন-শৃঙ্খলা ও জান মালের নিরাপত্তা রক্ষায় যা যা করনীয়, সব করছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছ। গতকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড একশন ব্যাটালিয়ান, এপিবিএন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ। ভাঙ্গার যেসব পয়েন্টে অবরোধকারীরা নামতে পারে সকল পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আশা করছি অনাকাঙ্ক্ষিত কোন কিছুই ঘটবে না।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments