পিরোজপুর-১
পিরোজপুর অফিস: পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুও আহত হন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের শংকরপাশা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোজাহার মল্লিকের ছেলে। আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে। আহতদের স্বজনদের বরাতে জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ৮-১০ টি মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাত ব্যক্তি পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় রেফার করা হয়েছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments