সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী): রাজশাহীর তানোর উপজেলায় ইঞ্জিনচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার পাঠাকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আব্দুল মান্নান (৬০)। উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এছাড়াও, শুভ ইসলাম নামে ওই অটোভ্যানের চালক আহত হয়েছেন। সে কৃষ্ণপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে।
তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ জানান, রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments