বুলবুল আহমেদ,নাটোর: সাংবাদিক হত্যার প্রতিবাদে নাটোরে পুরাতন বাস টার্মিনাল প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ হত্যার প্রতিবাদের নাটোর জেলা বিভিন্ন গণমাধ্যম কর্মীরদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এসএম হায়াত উদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদল অজ্ঞাত দূর্বৃত্তা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের বাড়ি বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকায়।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নাটোর প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, ইউনিক প্রেসক্লাব, বড়াইগ্রাম ও লালপুরের সাংবাদিক নেতৃবৃন্দরা এই মানববন্ধনে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।
এ সময় বক্তব্য রাখেন,একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, চ্যানেল ২৪ এর সাংবাদিক দেবাশিষ কুমার সরকার, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪ সাংবাদিক নাসিম উদ্দিন, ভোরের চেতনা পত্রিকার বরাইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, ভোরের চেতনার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মো: শামসুল আলম,
নাটোর জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পিরোজপুর অফিস: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মাদকবিরোধী সামাজিক উদ্যোগের নেতৃবৃন্দের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় সদর উপজেলা শহীদ ওমর ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সব মন্তব্য
No Comments