স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলা নিউজ ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিউজ ২১-এর রিপোর্টার আরিফুল হক রনি।
শনিবার (২২ আগস্ট) রাজশাহী পুলিশ লাইন সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার,দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব সিকদার।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যুগবার্তার ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুল এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রাইম বার্তার রিপোর্টার হাবিবুর রহমান হাসান মৃধা।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর রিপোর্টার মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলার গৌরবের রিপোর্টার বাণী ইসরাইল হিটলার,যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক দিনরাত্রির এনসার খান আব্দুর রাজ্জাক,কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীরুল আলম তোহা,দপ্তর সম্পাদক পদে গ্রিন টেলিভিশনের তন্ময় দেবনাথ,প্রচার সম্পাদক পদে দৈনিক উপচারের ওমর আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আরবিসি নিউজের রোজিনা আক্তার রোজী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ইয়াকুব সিকদারের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন,অ্যাডভোকেট মফিজুর ইসলাম,আল আমিন হোসেন ও কবির হোসেন।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল,জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন,টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল,রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,প্রিজাইডিং অফিসারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি,বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলাম,টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বারিউল আলম শান্তসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনকে ঘিরে দিনব্যাপী সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments