বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায়" উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, রাউত নগর বিডি- ০২৭৩ "এর শিশু নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক প্রকল্পের মিলয়াতনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ) সকাল ১১টায় প্রকল্পের সভাপতি সিংরাই
সরেন মানিক এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির এডভোকেট আবু তোরাব মানিক, তিনি অনলাইন যৌন নির্যাতনের প্রতিরোধ আইন সম্পর্কে আলোচনা করেন, এসময় আর-ও আলোচনা করেন শিক্ষক বিশুরাম মুরমু, সাংবাদিক বিজয় রায়, প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরেন জ্যোতিশ মুরমু, সদস্য বুধু সরেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন,ছাত্র/ ছাত্রী, সুবিধাভুগি রেজিষ্ট্রেশন কৃত শিশুদের অভিভাবক বৃন্দ। এখানে শিশুদের নিরাপত্তা নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হয়।
এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রকল্প সভাপতি বলেন, এখানে পিছিয়ে ও ঝরে পড়া শিশুদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ০ - ৪ বছর শিশুদের রেজিষ্ট্রেশন করা হয় এবং শিশুর ২১বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা করাই এই প্রকল্পের কাজ।
অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের টিউটর সুজ্যোতি টুডু।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments