স্টাফ রিপোর্টার : জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন, প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা এর ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাসান মামুন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একইসঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ তাকে পিরোজপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করে।
শপথগ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসান মামুন বলেন, “দীর্ঘদিন ধরে জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সম্পৃক্ত আছি। আমার বিশ্বাস, ২০২৫-২০২৮ মেয়াদের এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অতীতের তুলনায় ব্যতিক্রমধর্মী। কারণ এবার সারাদেশ থেকে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদকর্মীদের নিয়েই এ কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রের নীতিমালা অনুসরণ করে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে আমরা একটি শক্তিশালী জেলা কমিটি গড়ে তুলব।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার ও সাংবাদিক জারিন মনজুম মৌ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-এর রত্নগর্ভা মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব-এর ভাই আবুল আহসান মোঃ আজরফ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শহীদ সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক, আর সাংবাদিকদের অধিকার রক্ষা মানেই জনগণের অধিকার রক্ষা।” অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। টানা ৪৪ বছরের গৌরবময় ঐতিহ্য ধারণ করে সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়, গণতন্ত্র রক্ষা ও নতুন প্রজন্মকে সৃজনশীল সাংবাদিকতায় অনুপ্রাণিত করে আসছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments