মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার উত্তর রাজাশন এলাকায় এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম
শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে, খোরশেদ আলম বলেন, নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে। বিশেষ করে বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা। তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন। আর তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে।
এসময় তিনি আরো বলেন, আমি সাভারের মানুষের মন জয় করেই ভোট নিবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমি সাভার পৌরসভাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাই মুক্ত একটি পরিচ্ছন্ন সুন্দর বসবাস যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিব (মিন্টু)। বিশেষ অতিথি সাভার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments