ডেস্ক রিপোর্ট: বরিশালের হিজলায় এক যুবককে ‘জিনের আছর’ থেকে মুক্ত করতে গিয়ে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ফকির বেশধারী দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ঐ দুই ফকিরকে আটক করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রাসেল ঘরামী (৩০) ঐ এলাকার আলমগীর ঘরামীর ছেলে। দুই সন্তানের জনক রাসেল নিজ জমিতেই কৃষিকাজ করতেন।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন গাজী বলেন, রাসেল দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল তাকে জিনে ধরেছে। এরপর গতকাল সোমবার হিজলা গৌরব্দী ইউনিয়নের বিছর গ্রাম থেকে জামাল শেখের ছেলে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামে দুই জন ফকিরকে আনা হয় জিন ছাড়ানোর জন্য। জিন ছাড়াতে গিয়ে এক পর্যায়ে রাসেলের গলা টিপে ধরে ঐ দুই ফকির। রাসেল তখন অসুস্থ হয়ে পড়েন। তাকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি রাসেলকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল বলেন, ‘জিন ছাড়াতে গিয়ে’ গলা টিপে হত্যার খবর শুনেছি। স্থানীয়রা ফকিরবেশি দুই যুবককে আটক করেছে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments