Distribution
বিজয় রায়, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠপর্যায়ে শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৫ অক্টোবর দুপুরে কৃষি অফিস চত্ত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মজিবুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম এর সভাপতিত্বে সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত,পল্লী উন্নয়ন কর্মকর্তা নিহার রঞ্জন রায়,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এ সময় কৃষি অফিসার শহিদুল ইসলাম বলন,পারিবারিক পুষ্টির চাহিদা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এবার বসতবাড়িতে শাক-সবজির বীজ ২০০ জন ও আবাদি জমিতে সবজির বীজ ও সার ৩৫০ জন কৃষককে দেওয়া হবে বলে জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments