রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা এবং বিপেন হালদারের ছেলে। এলাকায় তিনি ‘নির্মল ওঝা’ নামে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি সুদের ব্যবসাও করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে নির্মল হালদার নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার পানাউল্লাহপুর গ্রামে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যান।
নির্মলের ভাগনে দিলীপ হালদার জানান, তাঁর মামার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি সবসময় গলায় প্রায় দেড় ভরি সোনার দুটি লকেটসহ চেইন পড়
তেন এবং সঙ্গে নগদ টাকাও রাখতেন।
স্থানীয় বাসিন্দা সমীরণ রায় বলেন, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল কুড়িয়ানা বাজারে গিয়েছিলেন। রাতের পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে নেছারাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, মরদেহ উদ্ধারের সময় নির্মল হালদারের গলায় কোনো স্বর্ণালংকার, নগদ টাকা কিংবা মোবাইল ফোন পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ স-মিলপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সেখানে ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
সব মন্তব্য
No Comments