মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ১৪২৯।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে স্টলের অঙ্গনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ,রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা. আনোয়ারুল কাদের,পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনীর,পরিচালক ( অ.হি.) ডা. মো: জাকির হোসেন খোন্দকার,পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা.মো: আনোয়ার হাবিব,কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ও উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেন।
উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন বলেন রামেবি’তে প্রথমবাবরে মতো অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুক রাখতে এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে। এরপর তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পিঠা খেয়ে দেখেন।
উৎসবে বিভিন্ন রকম পিঠার সমাহার নিয়ে বসেছে ৮টি স্টল। উৎসবে কর্মকর্তা-কর্মচারীদের তৈরিকৃত বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো মধুরাস্বাদ, নারকেল পুলি, মালপোয়া, ঝালপুলি, রংবাহারি, ক্ষীরের বরফি, ত্রি-বেণী,রোলপুলি,গুড়ের নাড়ু, ঝাল বড়া, রসপাকান, ক্ষীর পাটিসাপ্টা,পুষ্পমঞ্জুরি, দুধ-চিতই, গোলাপ পিঠা,সুন্দরী লতিকা,পাকোয়ান পিঠা, শামুক পিঠা,লবঙ্গ লতিকা,রসে ভরা সবজি পিঠা ইত্যাদি। ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব পিঠা।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
সব মন্তব্য
No Comments