সুজয় ঘোষ নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতক রবিউল সিকদার রবি (৩৫)-র দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, আসামি রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসির দাবিতে নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল থেকে আসামির ২ দিনের রিমান্ড শুরু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশ আসামি রবির বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করলে নড়াইল সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান আজ বুধবার সকালে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার একমাত্র আসামি রবিকে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার নড়াইল সদর থানায় আনা হয়েছে। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
অপরদিকে বুধবার দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে ব্যানার ও বিভিন্ন দাবিসংবলিত প্লাকার্ড নিয়ে বক্তারা অভিযুক্ত রবিউল সিকদারের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের নিষ্পাপ শিশু জান্নাতুলকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ঘরের ভেতর আটকে রেখে পাশবিক অত্যাচার ও হত্যা করা হয়েছে। এমন জঘন্য ও নারকীয় হত্যাকাণ্ড কোনোভাবেই সহ্য করার মতো নয়। অপরাধীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা যেন না ঘটে, সেদিকে কঠোর নজর দেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করে অপরাধীর ফাঁসি নিশ্চিত না করা হলে নড়াইলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments