ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় ৮ কেজি হরিণের গোস্তসহ মো. আরিফ (২২) ও মো. শাকিল (২০) নামের ২ যুবক আটক করেছে স্থানীয় বনবিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে তাদের আটক করেন।
আজ শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০ টায় আটকৃতদের মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মো. আরিফ ও মো. শাকিল উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দাসেরহাট গ্রামের বাসিন্দা।
পঁচাকোড়ালিয়া বনবিভাগের বিট কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরপিয়ালে বনবিভাগের সংরক্ষিত বনে অভিযান চালিয়ে জবাইকৃত ৮ কেজি হরিণের গোস্তসহ ২ হরিণ শিকারিকে আটক করা হয়। পরে আটককৃতদের মনপুরা বনবিভাগের রেঞ্জ অফিসে এনে মামলা দেওয়া হয়।
এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, শুক্রবার সকালে আটকৃত ২ শিকারির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষন ও নিধন আইনে মামলা দায়ের করে আদালতের প্রেরণ করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments