সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বজ্রপাতের পৃথক দুই ঘটনায় জেলে শামীম (৩৮) ও সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার বাসিন্দা শামীম, মরহুম হাজী মোহাম্মদ আলী মেম্বারের কনিষ্ঠ পুত্র। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে শামীম আরও কয়েকজন জেলের সঙ্গে নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা নদীতে জাল ভাসতে দেখে কাছে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন।
অন্যদিকে, একই দিনে সাপধরি ইউনিয়নে সড়ক নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় বজ্রপাতে সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সে দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মৌসুমের শুরুতেই বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে কর্মরত মানুষজন চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে নদী, মাঠ ও নির্মাণস্থলে কাজ করা শ্রমজীবী মানুষের জন্য ঝুঁকি আরও বেশি। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
দুইটি মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইউম জানান, বজ্রপাতের দুইজনের মৃত্যু হয়েছে এরমধ্যে একজন কিশোর রয়েছে। লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments