ডেস্ক রিপোর্ট: ২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফারগানা হকে ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ ২৩৫ রানের টার্গেট দিয়েছে পাকিস্তানকে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফারগানা। ১১৫ বলে ৫টি চার মেরে ৭১ রান করেন তিনি। অন্যদের মধ্যে শারমিন আক্তার ৪৪ এবং নিগার সুলতানা ৪৬ রান নেন।
অপরদিকে, পাকিস্তানের নাসরা সান্ধু বাংলাদেশের তিনটি উইকেট নেন। পাশাপাশি, নিদা দার, ওমাইমা সোহেইল ও ফাতিমা সানা একটি করে উইকেট তুলে নেন।
এর আগে সোমবার (১৪ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৩৪/৭ (৫০ ওভার)
এর আগে, তিন ম্যাচ খেলে একটিও জিততে পারেনি পাকিস্তান, হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে। পক্ষান্তরে, বাংলাদেশ এক ম্যাচ কম খেলেছে। তারা হেরেছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের কাছে।
আজকে যে দল জিতবে তাদের গ্রুপ পর্বে শীর্ষ চারে থেকে সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বেঁচে থাকবে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments