পিরোজপুর অফিস : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় নাজিরপুরের কৃতি সন্তান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার টাইম টাওয়ার চত্বরে নাজিরপুর শ্রমিক ঐক্যের উদ্যোগে এবং মিশুক ও রিকশা শ্রমিক মালিক সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর রিকশা-ভ্যান-ইজিবাইক সমিতির সভাপতি ইমাম বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বেলায়েত হোসেন মাঝি এবং সহ-সঞ্চালক ছিলেন রিয়াজুল ইসলাম ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক ও জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদল ও আলমগীর হোসেন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নজরুল ইসলাম খান শুধু নাজিরপুর নয়, পুরো পিরোজপুর জেলার তৃণমূল বিএনপি নেতৃত্বের এক দৃঢ় প্রতীক। তাঁর নেতৃত্বে উপজেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত হবে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ ও বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, রিকশা ও মিশুক শ্রমিক ভাইয়েরা সমাজে অনেক সময় অবহেলিত ও বঞ্চিত থাকেন। তাঁদের অধিকার রক্ষায় আমি সবসময় পাশে থেকেছি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। তিনি আরও বলেন, পিরোজপুর জেলার যিনি বিএনপির প্রার্থী হবেন, আমরা সর্বশক্তি দিয়ে তাঁর পক্ষে কাজ করব। আমাদের লক্ষ্য, তারেক রহমানের নেতৃত্বে বিজয়ের পতাকা উড্ডীন করে পিরোজপুর-১ আসন তাঁকে উপহার দেওয়া। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শ্রমজীবী মানুষের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণ, যা নাজিরপুরের রাজনৈতিক অঙ্গনে এক প্রাণবন্ত আবহ সৃষ্টি করে।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর বোয়ালিয়া মডেল থানার পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) বর্তমানে নগরীর অপরাধ দমনে অন্যতম কার্যকর ইউনিট হিসেবে পরিচিতি লাভ করেছে। ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি :পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। শুক্রবার, ১৩ জুন বিকেল চারটায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজ উদ্দিন। ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
সব মন্তব্য
No Comments