সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ৫টি সংসদীয় আসনের ৫টিতেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন জামায়াতের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শেষে গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
জামালপুর-১ আসনে ১২৮টি কেন্দ্রে বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট, যেখানে জামায়াত প্রার্থী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৭৮ হাজার ৪৫৪টি।
জামালপুর-২ আসনে ৯২টি কেন্দ্রের মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের সুলতান মাহমুদ বাবু জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ছামিউল হক ফারুকি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট। ফলে ৩৪ হাজার ২৩ ভোটের ব্যবধানে সুলতান মাহমুদ বাবু বিজয়ী হয়েছেন।
জামালপুর-৩ আসনে ১৫৫টি কেন্দ্রে ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল একচেটিয়া জয় অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। বিরাট ব্যবধানে ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন ধানের শীষ প্রার্থী।
জামালপুর-৪ আসনের ৮৯টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল আউয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোট।
জামালপুর-৫ (সদর) আসনে ১৬২টি কেন্দ্রের পোস্টাল ব্যালটসহ প্রাপ্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। ৮৬ হাজার ১শত ৪৩ ভোট বেশি পেয়ে ধানের শীষ লাভ করে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments