নির্বাচনে ৫১ নিবন্ধিত রাজনৈতিক দল
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের চূড়ান্ত চিত্র স্পষ্ট হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ২৯৮টি সংসদীয় আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এর মধ্যে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন ১ হাজার ৭৩২ জন প্রার্থী। পাশাপাশি দলীয় পরিচয়ের বাইরে থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী।
মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর পরদিন বুধবার (২১ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলভিত্তিক প্রার্থীর এই পরিসংখ্যান প্রকাশ করে। ইসি সূত্র জানায়, অধিকাংশ আসনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত হলেও পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা বাড়িয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এর মধ্যে বাকি আসনগুলোর প্রার্থীদের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি নির্ধারিত সময় অনুযায়ী এগিয়ে চলছে এবং ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments