বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা মজুরি বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার খেজুরীছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন। এসময় তারা স্থায়ী শ্রমিকদের সমান মজুরি প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে নেতৃবৃন্দ জানান।
মজুরি বৈষম্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন সম্পর্কে জানতে চাওয়া হলে মজুরি বৈষম্য নিরসনের দাবীটি প্রাসঙ্গিক ও যৌক্তিক উল্লেখ করে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দা ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা'র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “আলাপ আলোচনার মাধ্যমে চা শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনযাপন উপযোগী যৌক্তিক মজুরি নির্ধারণ করুন। এ নিয়ে কোনো তালবাহানা ও গড়িমসি গ্রহণযোগ্য না। শ্রমিকরা কারো দয়া চায় না। তারা দৈনিক ৮ ঘন্টা শ্রম দিয়ে অর্থনীতিতে যে মূল্য যুক্ত করে, তার পূর্ণ পারিশ্রমিক চায়।”
মজুরি বৈষম্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী বলেন, আইন অনুযায়ী দাবিতে যৌক্তিক ও প্রাসঙ্গিক। চুক্তিতেও সম মজুরির বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু অনেক বাগানেই এর বাস্তবায়ন নেই। ফলে শ্রমিকরা ক্রমাগত বিক্ষুদ্ধ হয়ে উঠছেন। এ বিষয়ে সকল বাগান পক্ষ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে এগিয়ে আসতে হবে।"
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments