স্টাফ রিপোর্টার: ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ সংস্কার কার্যক্রমের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মাইকেল মিলার আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এর সাথে বৈঠককালে এ তথ্য জানান।
এছাড়াও আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রমের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান বাংলাদেশের এ নির্বাচন মনিটরিং করতে ইউরোপীয় ইউনিয়নের বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর প্রক্রিয়ায় একটি টিম ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সুসম্পর্ক আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
অধ্যাপক আলী রীয়াজ আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments