নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় স্বামীর সঙ্গে অভিমান ও পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ।
নিহত স্বর্ণা আক্তার নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ কাঠলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পৌর শহরের উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকায় আব্দুল মতিনের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দীর্ঘ সময় ধরে স্বর্ণা আক্তারের কক্ষের দরজা বন্ধ ছিল। ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণা আক্তারের মরদেহ দেখতে পায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি স্বর্ণা আক্তারের স্বামী নাজমুল হাসান নাহিদ অন্যত্র বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য ও পারিবারিক অশান্তি চলছিল। এর জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজন ও প্রতিবেশীরা।
পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে স্বামীর প্রতি অভিমান এবং পারিবারিক অশান্তির বিষয় উল্লেখ রয়েছে বলে জানিয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments