ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বেকেরকাঠী এলাকার বাসিন্দা মেছের বেপারী দাইবাড়ি হাটবাজারে দোকান পরিচালনা করেন। অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার দোকান থেকে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করায় প্রায় ১২ হাজার টাকা পাওনা রয়েছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩১ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি নিজ দোকানে অবস্থানকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে গালাগাল ও মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে। পরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মো. রুহুল সরদার (৪৫), মো. মালেক মোল্লা (৬২) ও গোলজার মোল্লা (৫০) কে।
ভুক্তভোগী মেছের বেপারী বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে তিনি মারধর ও হুমকির শিকার হয়েছেন। দোকানের আয় দিয়েই তার সংসার চলে এবং তার দুটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মো. আব্দুল মালেক মোল্লা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তার কাছে কোনো টাকা বাকি নেই এবং হামলার ঘটনাও ঘটেনি। অন্য অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments