আহাছানুল মতিননান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে স্থানীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। নিত্যপ্রয়োজনীয় প্রায় ২০০ ধরনের পণ্য মাত্র ১ টাকা লাভে বিক্রি করে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে প্রতিষ্ঠানটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
সেতাবগঞ্জ পৌর শহরে অবস্থিত এস এ ট্রেডার্স রমজানের একদিন আগে থেকেই এ কার্যক্রম চালু করেছে। দোকানটিতে সেমাই, দেশি বুট, মুড়ি, চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মাত্র ১ টাকা লাভে বিক্রি করা হচ্ছে। ফলে প্রতিদিনই দোকানটিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের কাছে এটি এখন "১ টাকা লাভের দোকান” নামে পরিচিতি পেয়েছে।
দোকানে কেনাকাটা করতে আসা ক্রেতা শেখ কামাল বলেন, এখানে পণ্য কিনে মানসিক স্বস্তি পাওয়া যায়। দামাদামির ঝামেলা নেই, আবার অন্যান্য দোকানের তুলনায় দামও কম। গত রমজানেও এখান থেকে কেনাকাটা করেছি। আমাদের দেশে সাধারণত রমজানে পণ্যের দাম বাড়ে, কিন্তু এখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে—যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির।
আরেক ক্রেতা মোজাম্মেল হক বলেন, এ ধরনের উদ্যোগ শুধু রমজান মাসে নয়, সারা বছর চালু থাকলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য অনেক উপকার হতো।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাজমুল ইসলাম (ডাক নাম সুমন স্যার) জানান, হালাল ব্যবসার নীতিকে সামনে রেখেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ১১ মাসের আয়ের একটি অংশ দিয়ে রমজান মাসে কম লাভে পণ্য বিক্রি করছি। মানুষের উপকার করতে পারলে সেটাই সবচেয়ে বড় পাওয়া। তিনি আরও জানান, কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকাকালে মানুষের কল্যাণে কিছু করার চিন্তা থেকেই এই উদ্যোগের সূচনা। গত রমজানেও একইভাবে ১ টাকা লাভে পণ্য বিক্রি করেছিলেন বলে জানান তিনি।
নাজমুল ইসলাম উদাহরণ দিয়ে বলেন, ধরা যাক আমি বুট কিনেছি ৭৮ টাকা কেজি দরে। পরিবহন ও পলিথিন ব্যাগ সহ খরচ ১ টাকা যোগ করে মাত্র ১ টাকা লাভে ৮০ টাকায় বিক্রি করছি। এতে লাভ কম হলেও মানুষের উপকার হচ্ছে—এটাই আমার তৃপ্তি।
এদিকে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের সহষপুর চৌরঙ্গী বাজারে মইনুল স্টোর-এও রমজান উপলক্ষে বিশেষ মূল্যছাড়ে পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র এ মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে তারা সীমিত লাভে পণ্য সরবরাহের চেষ্টা করছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে অতিরিক্ত মুনাফার প্রবণতা যখন প্রায় নিয়মে পরিণত হয়েছে, তখন এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা মনে করেন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আরও ব্যবসায়ী এগিয়ে এলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
রমজানের চেতনা সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়—বোচাগঞ্জের এসব উদ্যোগ সেই মূল্যবোধকেই বাস্তবে প্রতিফলিত করছে বলে মনে করছেন স্থানীয়রা।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments