স্টাফ রিপোর্টার: গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো. পলাশ মিয়া (২৯) ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়,মো. আবুল বাসার নামে এক ব্যক্তির মালিকানাধীন সিলভার কালারের একটি করোলা ফিল্ডার প্রাইভেট কার, যার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা, মাসিক ২৮ হাজার টাকা ভাড়ায় চালানোর জন্য পলাশ মিয়াকে দেওয়া হয়। গাড়িটি তিনি নিয়মিত চালাতেন এবং দেশের বিভিন্ন স্থানে ট্রিপে যেতেন। গাড়িটি সবুজবাগ থানাধীন পশ্চিম মাদারটেকের একটি গ্যারেজে রাখা হতো।পলাশ মিয়ার কাছে গত দুই মাসের ভাড়া বাবদ ৫৬ হাজার টাকা বকেয়া ছিল। গত ৩১ জুলাই ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পলাশ মিয়া মালিককে ফোন করে জানায় যে সে গাড়িটি নিয়ে চট্টগ্রামে আছেন এবং ঢাকায় ফিরে সাক্ষাতে কথা বলবেন। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় মো. আবুল বাসারের অভিযোগের ভিত্তিতে সবুজবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
সবুজবাগ থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, পরবর্তীতে সবুজবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশ মিয়াকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার (১৭ আগস্ট ২০২৫ ) চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনের রাস্তা থেকে করোলা ফিল্ডার গাড়িটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সরাকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল শ ...
মো. শাহজাহান কবির প্রধান, পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ের কৃতি সন্তান ও বর্ষীয়ান সাংবাদিক সাজ্জাদ হোসেন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি সম্পূর্ণভাবে বিকল হয় ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর হামলার ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগ উঠেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের মুলাদীতে হাতের টানেই একটি সড়কের পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট, কম পরিমাণ বিটুমিন ও প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়া কাজ করার কারণে এমনটি হচ্ছে ...
সব মন্তব্য
No Comments