মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: পতিত আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন এর বিরুদ্ধে শোডাউন করেছে ঢাকা জেলা যুবদল। আজ ১৩ নভেম্বর ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এই শোডাউনে অংশ নেন। সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া লালন পাম্পের সামনে থেকে শুরু হয়ে লকডাউন বিরোধী শোডাউনটি সাভারের আমিন বাজার, নবীনগর, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং কথিত লকডাউনের বিরুদ্ধে এই শোডাউনের অবস্থান। উল্লেখ্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ও তার সাংগো পাঙ্গরা ভারতসহ বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে অনলাইনে গুজব ছড়াচ্ছে। গত ১৭ বছরে তারা যে অত্যাচার নির্যাতন করেছে সেগুলো জন্য ক্ষমা না চেয়ে বরং সাধারণ মানুষকে উসকে দেয়ার চেষ্টা করছে। যেটি দেশবিরোধী ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এমতাবস্থায় রাজধানীর সহ সারাদেশের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। তিনি বলেন, আমরা গত রাত থেকেই পাহারায় আছি। আজও সারাদিন থাকব।প্রয়োজন হলে রাজপথে থেকেই পতিত আওয়ামী লীগের মিথ্যা, বানোয়াট ও কথিত লকডাউনের স্বপ্ন ধূলিসাৎ করে দেব ইনশাল্লাহ।। তিনি সাভার আশুলিয়াবাসী সহ সারা দেশের সাধারণ জনগণকে আশ্বস্ত করে বলেন, ভয় পাওয়ার কিছু নেই।আওয়ামী লীগ শুধুমাত্র অনলাইনে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। রাজপথে তাদের অবস্থান নেই। যানবাহন এবং মানুষের চলাচল নিয়মিত রয়েছে। স্কুল, কলেজ সহ সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে। তাই বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments