সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করে। শেরপুর-জামালপুর সেতু এলাকায় ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে এ অষ্টমী স্নানের জন্য ভিড় জমায় হাজার হাজার সনাতন পুণ্যার্থী নারী-পুরুষ। জানা যায়, গত বুধবার বিকেল ৫টা থেকে স্নান শুরু হয়ে বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত থাকবে।
সরেজমিনে দেখা যায়, ব্রহ্মপুত্র নদ শুঁকিয়ে খালে পরিনত হয়েছে। নদের দুই প্রান্ত ধুঁ ধুঁ মরুভূমি। কোন কোন স্থানে হেঁটেই পাড় হওয়া যাচ্ছে। কোথায়ও নদের প্রস্থ না থাকলেও গভীরতা অনেক। ফলে অনেকে নদে নামতে সাহস করছে না। পুণ্যার্থীদের স্নানে পানি ঘোলাটে এবং নোংরা হয়ে গেছে।
বয়স্ক পুণ্যার্থীরা বলেন, একসময় এই ব্রহ্মপুত্রে অনেক জল ছিল। নদীর এপার থেকে ওপার দেখা যেত না। আজ নদী শুকিয়ে গেছে, জল নেই, খালের মত হয়ে গেছে। আর কয়েক বছর পরে হয়তো নদী মরে যাবে তখন আর স্নানের জন্য জলই পাওয়া যাবে না।
অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর পরিণত হয় শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকুলের মিলন মেলায়।
দেখা যায়, ব্রহ্মপুত্র পাড়জুড়ে পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, কলা, ধান, দূর্বা দিয়ে অর্চনা ও স্নান করতে দেখা যায়। স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা ও অর্ঘ্য প্রদান করে। এছাড়া জানা যায় দুপুর ১২টা থেকে মন্দির প্রাঙ্গণে শুরু হবে পশু বলি।
এদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে তিন দিনব্যাপী অষ্টমী মেলা বসেছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments