স্টাফ রিপোর্টার: বয়স যে কেবলই সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা পলিন কানা। ১০০ বছর বয়সী এই বৃদ্ধা নীল-সাদা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে, হাতে “১০০ বছর বয়সী মেসি ভক্ত” লেখা প্ল্যাকার্ড নিয়ে বিশ্বকাপ ২০২৬-এর গ্যালারি মাতাচ্ছেন। ইন্টারনেট তাকে চেনে ‘গ্র্যানি স্মিথ’ কিংবা ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে।
গতকাল ডালাস শহরে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে মেসির জোড়া গোলের পর ক্যামেরা ঘুরে যায় গ্যালারিতে বসা পলিনের দিকে। হুইলচেয়ারে বসে তিনি হাসিমুখে প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন। পরে টেলেমুন্ডো টেলিভিশনের সাক্ষাৎকারে সাংবাদিক জানতে চান মেসিকে নিয়ে কিছু বলবেন কি না। পলিন তখন হেসে বলেন, “মেসি আমার বন্ধু। ও আজ দুটো গোল করেছে।” এ কথা শুনে সাংবাদিক বিস্ময়ে বলে ওঠেন, “হে ঈশ্বর!” স্প্যানিশ গণমাধ্যমগুলো লিখেছে, লিওনেল মেসির প্রতি ভালোবাসার কোনো বয়স নেই।
পলিন কানার জন্ম ১৯২৬ সালের আগস্ট মাসে। নাতি রস স্মিথের সঙ্গে হাসির ভিডিও বানিয়ে টিকটকে তার অনুসারী এখন প্রায় আড়াই কোটি। ইনস্টাগ্রাম, ইউটিউব মিলিয়ে অনুসারী ৯ কোটিরও বেশি। ভাইন নামের অ্যাপে প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল যখন তিনি বাস্কেটবল আটকে দেন। এরপর বিয়ার পং খেলা, কনসার্টে ৯৯ বছর বয়সে ভিড়ের উপর ভেসে গিয়ে গিনেস বিশ্ব রেকর্ড — সবই করেছেন এই ‘গ্যাংস্টার গ্র্যানি’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি বোমা তৈরির কারখানায় কাজ করেছেন। রেডিওর যুগ থেকে ইন্টারনেটের যুগ — সবই নিজের চোখে দেখেছেন।
মেসির প্রতি তার ভালোবাসা নতুন নয়। ইন্টার মায়ামির ম্যাচে “মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?” এবং “বয়স শুধুই একটা সংখ্যা!” লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন তিনি। মেসি তখন হাসিমুখে বুড়ো আঙুল তুলে সাড়া দেন বলে ভিডিওতে দেখা যায়। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি পরে তিনি ডালাসের স্টেডিয়ামে হাজির হন। আর্জেন্টিনা ২-০ গোলে অস্ট্রিয়াকে হারায়, দুটি গোলই করেন মেসি। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পলিনের ছবি। কেউ লিখেছেন, “কী মিষ্টি, তার স্বপ্ন যেন পূরণ হয়”। আবার কেউ বলছেন, “ফুটবলই প্রমাণ করে ভালোবাসার কোনো বয়স নেই”।
পলিন নিজে বলেন, “আমি খ্যাতি চাইনি, শুধু সবার গল্প শুনতে চেয়েছি”। আজ ১০০ বছর বয়সে তিনি বিশ্বকাপের গ্যালারিতে, হাতে প্ল্যাকার্ড, মুখে হাসি। আর এটাই যেন বলে দেয় — মেসি কেবল মাঠের নায়ক নন, প্রজন্মের পর প্রজন্মের আবেগের নাম। মেসির আবেদন এমন যে ৮ বছরের শিশু থেকে ১০০ বছর বয়সী গ্র্যানি স্মিথ — সবাইকে এক সুতোয় গেঁথে ফেলেন।
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে আফ্রিকান শক্তি সেনেগালের কাছে হেরে গেছে নরওয়ে। আর জর্ডান ও আলজেরিয়ার ম্যাচটি হয়েছে ১-১ গোল ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে এক পা দিয়ে রাখল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয় ...
স্টাফ রিপোর্টার: খারাপ আবহাওয়ার কারণে স্থগিত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর ফ্রান্স ও ইরাকের ম্যাচ। বাংলাদেশ সময় মঙ্গলবার ২৩ জুন ভোর ৩টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন লিওনেল মেসি। সোমবার ২২ জুন দিবাগত রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে ‘এফ’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়াকে ২ ...
সব মন্তব্য
No Comments