পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ‘মার্চ টু সহকারী ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ভদ্রা মোড় এলাকার স্মৃতি অম্লান চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মিছিলটি শুরুর পর আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ সহ বিভিন্ন ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়।
‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’ এই কর্মসূচির ডাক দেয়। সেখানে মিফতাহুল জান্নাত নামে এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা জীবন দেব, তবুও পিছু হটব না। প্রয়োজনে এখানেই আমার লাশ পড়বে।’
আন্দোলনকারীরা ঘটনাস্থলেই নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে আরএমপি’র (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) বোয়ালিয়া জোনের এডিসি ফরহাদ হোসেন বলেন, ‘আমরা আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবস্থান নিয়েছি। তাঁদের দাবির বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছেছে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments