পিরোজপুর অফিস : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মঠবাড়িয়া পৌরসভা চত্বর থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফারজী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭ই নভেম্বর জাতীয়তাবাদী চেতনার জাগরণ ও দেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ও রাষ্ট্রগঠনে তাঁর অবদান আমাদের ইতিহাসে অমর। প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত বলেন, আজকের এই দিন আমাদের জন্য শুধু স্মৃতিচারণের নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিন। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শামীম মিয়া ও এডভোকেট রফিকুল ইসলাম। তাঁরা বলেন, সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার বিরুদ্ধে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত নেতাকর্মীদের ঐক্যই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের দিন। এ চেতনা ধারণ করে আমাদের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হবে। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের অগ্রগতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments