ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ভোরের সাথী সংগঠনের” উদ্যোগে প্রায় ৭ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার স্বাধীনতা দিবসের দিনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক ও সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন’র ১ম মৃত্যুবার্ষিকী পালনে এই মানবিক কর্মসূচীর আয়োজন করা হয়। শহরের লোকনাথ টেংকের পাড় মাঠের উত্তর পাশে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগী অধ্যাপক ডাক্তার সুমন কান্তি মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় ও বিশিষ্ট দন্ত চিকিৎসক মোঃ ছানাউল্লা মোল্লা চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পের উদ্বোধনকালে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লঅহ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ কবির আখন্দ, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস, সদস্য আলামিন, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সমাজসেবী মাহমুদুল হাসান, ব্যবসায়ী আল মামুন সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ তাদের ডায়াবেটিকস মাপাসহ শারীরিক সমস্যার চিকিৎসা নেন। পরে তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা মানুষ জানান, সংগঠনের পক্ষ থেকে যে কল্যানমূলক উদ্যোগ গ্রহন করা হয়েছে তা প্রশংসনীয়। এই ধরণের আয়োজন করায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া গেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভোরের সাথী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কাজ করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। এমন জনকল্যাণ মূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ২০২১ সালের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক ব্রাহ্মণবাড়িয়ায় ও সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডেস্ক রিপোর্ট: ২০ জুন সকাল ৮টা থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জে ...
ডেস্ক রিপোর্ট: ১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু শূন্য, আর সন্দেহজনক হামে মারা গেছেন ৭ জ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ...
স্টাফ রিপোর্টার: মাদকাসক্তি কোনো অপরাধ বা ইচ্ছাশক্তির অভাব নয়; এটি একটি চিকিৎসাযোগ্য দীর্ঘমেয়াদি রোগ। একজন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পর তাকে স্বাভাবিক জীবনে ধরে র ...
সব মন্তব্য
No Comments