অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং কয়েকটি বসতঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে কম দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে আকরাম নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এর জেরে বিকেলে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম সোহাগের সমর্থকদের সঙ্গে আকরামের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ স-মিলপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সেখানে ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
সব মন্তব্য
No Comments