স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকা হতে ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে ৬ কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। তৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের এতথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু ।
তিনি জানান, ৯ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকায় একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য মজুদ করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ০৯ অক্টোবর রাতে উক্ত স্থানে র্যাব-২ একটি অভিযান পরিচালনা করে। উক্ত স্থান হতে মাদক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বাসা হতে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে তেজগাঁও এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments