বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়তে হবে
স্টাফ রিপোর্টার: বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়নোর বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ‘ন্যাশনাল ওয়ার্ডমাষ্টার’ প্রতিযোগীতার মতো আয়োজনের মাধ্যমে পরিবার ও সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই প্রতিযোগিতা শিশু-কিশোরদের বিশ্ব পরিমণ্ডলে প্রবেশের সুযোগ করে দেয়। এই কার্যক্রমকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে।
আজ সোমবার রাজধানীর জিএনবি মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ (জিএনবি) আয়োজিত ২০২৫ সালের ‘ন্যাশনাল ওয়ার্ডমাষ্টা’র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা। গুড নেইবারস্ বাংলাদেশের কান্ট্রি হেড বার্টিন গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা, জিএনবি’র স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাসোসিয়েট প্রফেসর মো. হারুন-অর রশিদ, ঢাকার পল্লবী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারজানা শারমিন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার্থীদের ইংরেজি শব্দ শেখার মাধ্যমে ইংরেজি ভাষা দক্ষতা বাড়াতে ও ইংরেজি ভীতি দূর করতে সহায়তা করে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্ডমাষ্টার’ প্রতিযোগিতা। ২০০৪ সাল থেকে সংস্থাটি এধরণের প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ বছর সারাদেশের ৫৩৬টি বিদ্যালয়ের ১২ হাজার ২০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিদ্যালয়, উপজেলা ও জেলা পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে বিজয়ী ১৫ জনের মধ্যে প্রথম তিনজন বিজয়ীকে ২০২৬ সালে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
সভাপতির বক্তব্যে বার্টিন গোমেজ বলেন, জিএনবি’র মূল উদ্দেশ্য ছিল ইংরেজি ভাষা শিক্ষাকে আনন্দদায়ক করে তোলা এবং শিক্ষার্থীদের মাঝে স্ব-অধ্যয়নের সংস্কৃতি গড়ে তোলা। এই প্রতিযোগিতা সেই লক্ষ্যকে সফলভাবে পূরণ করেছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, অ্যাওয়ার্ড মানি ও সনদ তুলে দেন। এরআগে একই স্থানে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments