বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালে উপসর্গ সহ করোনায় ৫ জন মারা গেছে। এর মধ্যে ৩ জন করানায় ও ২জন উপসর্গে। করোনায় নিজ বাড়িতে মারা গেছেন শহরের উত্তর চৌকিরপাড় এলাকার হাসান গাজি (৬৩),সদর হাসপাতালে করোনায় মারা গেছেন বড়াইগ্রামের আনোয়ার হোসেন (৫৩) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের আব্দুল আলীম (৬৩) এবং সদর হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন শহরের মল্লিকহাটি এলাকার নাজিম উদ্দিন (৬২) ও সিংড়া উপজেলার বিশ্বনাথ (৬৫)।
সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ রায় সদর হাসপাতালে শনিবার রাতে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান নিজ বাড়িতে করোনায় আক্রান্ত হাসান গাজি ও দস্তানাবাদ গ্রামের আব্দুল আলীমের মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় করোনায় মোট ৪৮জনের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় ২৯৮ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে ১৩১ জন আক্রান্ত হয়েছে। সংক্রমনের হার গত দিনের চেয়ে ১৫ শতাংশ বেড়ে ৪৩.৯৫ শতাংশ হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৩৪৬৯ জন। সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ৭০ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬৬৩ জন।
এদিকে নাটোর ও সিংড়া পৌর সভায় কঠোর বিধি নিষেধের আওতায় তৃতীয় দফা সহ জেলার অপর ৬টি পৌর এলাকায় বুধবার থেকে জারি করা কঠোর বিধি নিষেধ চলছে ঢিলেঢালাভাবে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল টিম কাজ করছে।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments