মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন থাকায় সাভারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যাগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।গতকাল সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ রাজাশন এলাকায় এই দোয়ার আয়োজন করেন আগামী সাভার পৌরসভার নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল । এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বিভিন্ন মসজিদের ইমাম,বিএনপি নেতা হাজী মোক্তার ছাড়া ও বিএনপি ও অঙ্গসংগঠন সকল নেতাকর্মী। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন ।এ সয়ম রাশেদুল ইসলাম বলেন ” বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমার মা। আমি চাই আমার মা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক । আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে যে নির্বাচন হবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং আরও একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার মা বেগম খালেদা জিয়াকে দেখতে চাই। তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন “। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
সব মন্তব্য
No Comments