পিরোজপুর অফিস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী, মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন এবং ভান্ডারিয়া উপজেলা জিডিপি কর্মকর্তা কণিকা শিকদারসহ ৭ উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, পিরোজপুর জেলার মোট ৪১৮ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, আপনারা জানেন বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের সর্ববৃহৎ একটি শৃঙ্খলা বাহিনী, এদেশের মাটি ও মানুষের বাহিনী, রাষ্ট্রের অসাধ্য সাধন করা একটা বাহিনী। আমাদের সামনে এখন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটি আমাদের প্রত্যেকের কাছে একটি পবিত্র আমানত। নিরপেক্ষ অবস্থানে অবস্থান করে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য শান্তিপূর্ণ এবং উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে হবে আমাদেরকে। এটি আমাদের মিশন এবং ভিশন এটি আমাদের পবিত্র আমানত। গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং আগামী এই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ, গ্রহনযোগ্য, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে হবে। এজন্য আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে সততার সাথে কাজ করতে হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments